১৮৭/৩৬৫

লেখার তারিখঃ সেপ্টেম্বর ২, ২০১৫ । ১১.৫৭ পি এম

 

ময়মনসিংহ বইসা বইসা নোট লিখতাসি। যেই হোটেল এ উঠসি তার নাম হোটেল আমির ইন্টারনেশনাল। একেবারে শহরের প্রান কেন্দ্রে হোটেল। ইশটিশন এর পাশেই। এতখন রিকশা গাড়ির আওয়াজ আসতাসিল। এখন আবার শুনশান। ট্রেন এর আওয়াজ পাইতাসি অবশ্য। সুন্দর জেলা শহর টা ঘুমের প্রস্তুতি নিতাসে। আমিও ঘুমায় যাবো একটু পরে। কালকে সকাল ৯ টায় এইখানের রিজিওনাল অফিসে মিটিং। এট্টু ডর ডর লাগতাসে। এই খানে আসার কথা ছিল আসলে আমার বস এর। মিটিং এ যারা আসবে তারা সবাই ডিজিএম , এজিএম, জি এম লেভেলের লোকজন। মাঝখান দিয়া আমি এক পাতি হাস ঢুইকা কি প্যাক প্যাক করুম বুঝতাসি না।

ভাবসিলাম আজকে সকালে রউনা দিয়া দুপুরের মধ্যে মমেনশিং আইশা পরব। তারপর দুপুরের পর কয়েকটা সাইট দেখতে যাবো সাথে ব্রম্মপুত্র রেও একটা হাই বইলা আসা যাবে। কিন্তু কিয়ের কি। কলিগ আপু বলল, এতু কাজ, আমি ইকা ইকা কেম্নে সবকর্ব, তুমি সকালে আইসো পিলিগ। কি আর করা। সব গাট্টি বুচকা লয়া বাসাবো থিকা বৃষ্টির মধ্যে লোকাল বাস এ ঝুইলা ঝুইলা রউনা দিলাম অফিসের দিকে। পিঠে ব্যাকপেক, এক হাতে ল্যাপ্টপ এর ব্যাগ, আরেখাতে ছাতা। বাস এ অনেক প্রব্লেম হইতাসিল বেলেন্স রাখতে। একবার পইরাই যাইতে নিসিলাম বাস এর হঠাত ব্রেক মারাতে। সাম্নের দুই জন লোক এর অসাধারন রিফ্লেক্স এর কারনে দুই জন খপ কইরা আমার দুই হাত ধইরা ফালাইলো। আর বাইচ্চা গেলাম। এই দুই জন এর কারনে কলিগ আপুর উপর রাগ টা উঠতে গিয়াও ফেইথ ইন হিউমেনিটী রিস্টোরড টাইপ বেপার হইসে। বাস এ মারামারিও লাগসিল। কেন ১০ টাকার ভারা ১৫ টাকা চাইল এই জন্য একটা লোক বাস কন্ডাক্টর পিচ্চি রে চড় দিল একটা। পিচ্চিও সারা শরীর দিয়া খাপায় পড়লো তার উপর। আমি চাইলে দুই জন রে আটকাইতে পারতাম আটকাই নাই। কারন যেই লোক চড় দিসে সে মাইর খাইতাসিল বেশি। একটু পরে বাস এর লোকজন ও তারে মারা শুরু করল আর বাস থেইকা নামায়া দিল। আমি হাত তালি দিলাম। আমার দেখা দেখি সবাই হাত তালি দিল। ফাইন্ড সামোয়ান অফ ইউর ওউন সাইজ টু ফাইট, ইউ লুজার।

অফিসে আস্তে আস্তে জুতার ভিতর পানি ঢুক্সিল। সেই ভিজা জুতা মুজা নিয়াই অফিস করলাম লাঞ্চ পর্যন্ত, তারপর ২ টার দিকে গাড়ি তে উইঠা শান্তি। ড্রাইভার কে বললাম, কান্ট্রি রোড টেক মি হোম। ড্রাইভার বলল, বাইয়া, কি বললেন বুজি নাই। আমি বললাম, চলেন, মমেনশিং চলেন।

রাস্তায় মজা হইসে। আমার কানে তো হেডফোন ছিল। আমি ৭০ আর ৮০ দশক এর ইংরেজি রক গান শুনতে সিলাম। আরামে জুতা খুইলা পা উঠায় দিলাম সাম্নের সিট এর উপ্রে। বিশাল একটা নোয়া মাইক্রো বাস। আমি ছাড়া আর কেউ নাই গাড়ি তে। গান শুনতে শুনতে আর কিছু খেয়ালও নাই। একটু পরে দেখি ঠাশ ঠাশ কাচ নাইমা গেল। আর গাড়ি থাইমা গেল রাস্তার পাশে। আমি ভাব্লাম আয়হায় গাড়ি নশট হয়া গেসে ! অখন কেম্নে যামু মুমেনশিং?

হেডফোন্টা খুইলা ড্রাইভার এর দিকে তাকাইলাম। সে দেখি দরজা খুইলা বাইরে গেল গা। তারপর বাইরে গিয়া পানি তে ডুইবা যাইতে যাইতে উদ্ধার পাওয়া মানুষের মত হাউ হাউ কইরা শাশ  নিল। তারপর আমার জানালার কাছে আইসা খুবি লজ্জা লজ্জা গলায় বলল,

“বাইয়া আপ্নের মুজা থিকা গ্যাস বাইর হইতাসে। আমি ফিট অয়া যাইতে নিসিলাম”

আমি না ফার্স্ট এ বুঝি নাই। গ্যাস বাইর হইতাসে মানে কি? কি ভয়ঙ্কর? গাড়ির সি এন জি টেঙ্কি কি ফুটা হয়া গেসে? আমার টুথপেস্ট স্লো তো, তাই বুঝতে টাইম লাগসে। কিন্তু ফাইনালি বুঝসি যে উনার আসলে বলতে লজ্জা লাগতাসে যে, আমার মুজায় বিকট গন্ধ। আর তাতে উনার অজ্ঞান হয়া যাওয়ার অবস্থা হইসিল। সারাদিন ময়লা পানি তে ভিজা মুজা যে এই অবস্থা হইব তা আমার মত বেকুব বুঝেই নাই।

আমি তারাতারি দেশ ও জাতি কে উদ্ধার এ মনোযোগি হইলাম। মুজা দুইটা খুইলা পাশের পুকুরে ফিক্কা মারলাম। কেন কালকে পুকুরের সব মাছ মইরা ভাইসা উঠলো সেই রহস্য কেউ কোনদিন জান্তেও পারবে না। এই উপলক্ষে কবি বলেছেন, মু হা হা।

তারপর গাড়ি চলা শুরু হইল। মমেনশিং পৌছায়ও মজা হইসে আরো। কিন্তু সেই ঘটনা আরেকদিন লিখব নে।

 

১৮৬/৩৬৫

লেখার তারিখঃ সেপ্টেম্বর ১, ২০১৫ । ১১.১৮ পি এম

 

আমার মনে হয় ব্যাড গাই আর নাইস গাই এর কচকচানি টা শেষ করা উচিত। ১৭৮ লম্বর নোট এ বলা শুরু করসিলাম একটা ব্যাড বয় এর মধ্যে কি এমন থাকে যা একটা নাইস গাই এর মধ্যে থাকে না। এই প্রশ্ন টার উত্তর খোজার ট্রাই করসি তারপর ১৭৯ আর ১৮০ তে। এরপর আর লিখি নাই। আজকে সেইটার শেষ পর্ব লিখতাসি।

 

৩ নম্বর পার্থক্যঃ অনিয়ন্ত্রিত

 

মেয়েটা মুখে যাই বলুক , সে চ্যালেঞ্জ পছন্দ করে। একটা ব্যাড বয় তারে সেই আপিল টা দিতে পারে যাতে সে মনে করে যে এই পোলারে ধারন করার এমন কি বদলানোর ক্ষমতা তার আছে। আসলে আছে কি নাই সেইটা পরে, কিন্তু ব্যাড বয় দের এটিচিউড এ এই জিনিশ টা থাকে যাতে তাদের মনে হয় তাদের কেউ নিয়ন্ত্রন করতে পারে না। তারা অনিয়ন্ত্রিত বা সেলফ নিয়ন্ত্রিত। সবাই ভাবা শুরু করে, এই ছেলে এত এগ্রেসিভ আর এত কনফিডেন্ট, এরে বশ করবে কে।

এই “বশ” করার চ্যালেঞ্জ টার জন্যই সে মেয়েটার কাছে এত আরাধ্য হয়া ওঠে। সে ঐ স্পেশাল মানুষ টা হইতে চায় যে কি না এই বুনো গরুর গলায় দড়ি পরাইতে পারসে। এই সব ছেলেরা এই ফিল টা দিতে পারে যে , তুমি থাকলে ভাল, না থাকলে সমস্যা নাই, আমি মুভ অন করুম।

আমার কাসে এদের কিছুটা বিড়াল বিড়াল লাগে। এদের অনেক আদর যত্ন খাবার দাবার দিলেন কিন্তু এরা ভাব টা এমন দেখাবে যেন মাঝে মাঝে আপ্নেরে দেখা দিয়া, আপ্নের দেওয়া খাবার খায়া আপ্নেরে বিরাট ধন্য করতাসে। পরের বার এরা হয়ত আবার খাইতে আসবে, অথবা নাও আস্তে পারে। এই শুরু হয় মেয়েটার মাথা খারাপ হওয়া, আয় হায় এ ছুইটা গেলে আমার কি হপে।

উলটা দিকে নাইস গাই কি করে? সে পালা কুত্তার মত একবার এইদিক গিয়া জিনিষ নিয়া আসে আবার ওইদিক গিয়া জিনিশ নিয়া আসে আর মেয়েটার সামনে আইনা লেজ নারায়। যদি মেয়েটা খুশি হয়া কিছু কৃপা করে। এর মধ্যে চ্যালেঞ্জ থাকবে কই থেইকা। এরে লাত্থি দিলেও তো এ আবার আইসা পায়ের কাছেই মুচ্রা মুচ্রি করবে।

এইবার আসি কিছুটা সাহায্য কারি লেখায়। কিভাবে ব্যাড বয় হইবেন?

অনেক নাইস গাই রা শেষ মেষ এই উপসংহারে পৌছায় যে , ও তাইলে এই কাহিনি? ভাল মানুষের কোন মুল্যই নাই দুনিয়াতে ? ঠিক আসে যাও। খারাপ ই হমু। এক্কেরে খারাপের খারাপ হমু। রেজাল্ট কি হয়?

দুই ধরনের রেজাল্ট হয়। এক, কিছু কিছু ছেলে পোশাকে আশাকে চাল চলনে ব্যাড বয় হওয়ার ট্রাই করা শুরু করে। সারা জীবন ঠান্ডা ঠান্ডা গান শুনসে হঠাত কইরা দেখা যায় স্লিপ নট এর ছাপ মারা কালা টি শারট পইরা ঘামতে ঘামতে ঘুইরা বেড়াইতাসে, হাতে হয় তো কবজি থেইকা কনুই পরযন্ত ফুটপাথ থেইকা কিনা রিস্ট ব্যান্ড। টাইট পেন্ট শার্ট পইরা মাথার  দুই পাশের চুল চাইছা ফালায় দিসে কেউ কেউ। সাদা, কমলা জুতা পরা শুরু করসে। রকস্টার আর হিপ্সটার আউটলুক এর পার্থক্য গুলায় ফালায় হিক স্টার টাইপ কিছু একটা জগাখিচুরি হয়া গেসে। মদ বা গাঞ্জা খায়া আই এম সো হাই ডুড হয়া যাইতাসে। একটা কিউট দেখতে পাপি ডগ হঠাত স্পাইক অলা কলার পইরা ঘুরলে যেমন লাগবে, এরা নিজেরাও জানেনা এদের ঠিক ওই রকম লাগে।

আরেক পক্ষ ব্যাড হইতে গিয়া হয় গাধা ছিদ্র। এরা হঠাত সাইকো টাইপ আচার আচরন শুরু করে। নিজেরে খুব আনরিচেবল প্রমান করার জন্য এদের দৌড় বড়জোর ফোন পিক না করা পর্যন্ত। এগ্রেসিভ নেস এরা দেখাইতে চায় মেয়েটার গায়ে হাত তুইলা। সেন্স অফ হিউমার এরা বুঝায় ব্যাড জোক আর মোটা দাগের ইন এপ্রোপ্রিয়েট এডাল্ট জোক কইরা। ব্যাড হয়া মানে যে অমানুষ হয়া যাওয়া না এইটা এরা বুঝে না।

থিং ইজ, নাইস হওয়ার মধ্যে  ভুল কিছু নাই। প্রব্লেম হইল নাইস গাই হয়া যাওয়ার মধ্যে। ব্যাড বয় দের যেসব দিক গুলা মেয়েটার মধ্যে আপিল টা ক্রিয়েট করে সেই দিক গুলাকে নিজের মধ্যে আনতে হইলে অমানুষ হয়া যাইতে হবে না এইটা মাথায় রাখা দরকার।

আপনি যে ভাল মানুষ আছেন তাই থাকেন। শুধু একটু সারকাস্টিক হইলেন, অনেক বেশি কনফিডেন্ট হইলেন, নিজেকে কিছুটা দুর্লভ বানায় রাখলেন, লুল প্রজাতির না হইলেন, আর যারে চান তার বেপারে ধইর্য্য সহকারে এগ্রেসিভ হইলেন। ব্যাস তাইলেই হবে।

চলন্ত ফিরন্ত আলু হওয়া অফ করেন, পেয়াজ মরিচ সরিষার তেল মাখা ঝাঝালো আলু ভর্তা হন। নাইস গাই হওয়া বন্ধ করেন। স্পাইসি গুড গাই  হন।

শুভ কামনা থাকলো।

 

১৮৫/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ৩১, ২০১৫ । ১১.১১ পি এম

 

গত দুই দিন যা বাল সাল লিখসি তা আসলে আগের লেখা। গত বছরের লেখা। কপি পেস্ট করে ছেড়ে দিসি। দিন এর কোটা পুরা করসি।

লিখি নাই কারন লিখতে পারতেসি না। সবার একটা ইনার ভয়েস থাকে। যেইটা মানুষের একমাত্র ফ্রেন্ড। সারাদিন তার সাথেই আমাদের অনেক কথা বার্তা হয়। লিখতে বসলে এই ইনার ভয়েস ই বলে বলে দ্যায় কি লিখতে হবে। গত দুই দিন আমার এই ইনার ভয়েস চুপ মাইরা আসে। কথা বার্তা বিশেষ বলতাসে না। বল্লেও যা বলতাসে দ্যাট ইজ মেকিং মি মোর স্যাড।

তাই আপাতত লেখা লেখি হইতেসে না। ইনফ্যাক্ট কিছুই হইতেসে না। এই দীর্ঘ অর্থহীন জীবনের গন্তব্যে পৌছানোটা দেখতে আর ভাল্লাগতাসে না। যদি এই সিনেমা ভাল লাগতেসে না, পয়সা ফেরত দাও ব্যাপারটা কিভাবে করা যায় ফিগার আউট করতে পারি, যা আল্লাহর কসম আমি সত্যই চেষ্টা করতেসি, তাইলে আবার ঠিক ঠাক মত লিখতে পারবো আশা করা যায়।

আর না লিখলেই কি। আমার শব্দ দের শব্দ যেখানে শুধুই শব্দ দূষন করে সেখানে না লেখা টা মানে পরিবেশ এর বিরাট একটা উপকার কিন্তু। পৃথিবীটা বোকাদের জন্য না। এখানে অভিমান এর জায়গা শুধু মনের ভিতর ই।

তাই আকাশের দিকে মুঠো পাকিয়ে “আমিই কেন” জিজ্ঞেস করা নিষেধ। আল্লাহ ঠাডা মারবে কিন্তু।

 

১৮৪/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ৩০, ২০১৫ । ১০.৩২ পি এম

 

ছোটদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ান (পর্ব ২)

আগের পর্বে আমি শেষ করসিলাম কেম্নে একটা ফাউল ঘটনা নিয়া বাল্কান পেনিন্সুলার একটা ছোট দেশ Bosnia and Herzegovina তে প্রথম বিশ্বযুদ্ধের পানি বল্কাইতাসিল ।

অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য থ্রেট দিসিল সার্বিয়া রে। ৪৮ ঘন্টা সময় বাইধা দিসিল। এদিকে সার্বিয়ার বন্দু রাশিয়াও লুঙ্গি কাসা মাইরা রেডি হইতাসিল বন্দু রে হেল্প করতে। রাশিয়ার বন্দু ফ্রান্স ও হাত পা চেগায়া বইসা নাই, হেরাও উইট্টা খারানির তাল করতাসিল। অস্ট্রিয়া-হাঙ্গেরি এরও বন্দু কম আসিল না। রাশিয়ার লুঙ্গি কাসা মারা দেইখা জার্মানিও উইট্টা গলাবাজি করতাসিল আমার বন্দুর কিসু হলে ঝল্বে আগুন ঘরে ঘরে।

এদ্দুর পইড়া আমার মনে হইসে কিরুম জানি পেস পুস লাগতাসে। কার লগে কার দোস্তি আর কে কার এলাই এইডা না বুইজ্জা আগানি ঠিক হইতাসে না। আমার চোখে কম দেখা নানি যেমন সিনেমা দেখতে বসলে নায়ক রে মাইর খাইতে দেখলে উত্তেজিত হয়া “বেশ করসে, বেশ করসে, আরো মার, আরো মার” করতো, ব্যাপার টা পরে দিয়া সেরম হয়া যাইতে পারে। তাই অত্র এলাকার কৃতি সন্তান দের রাজনৈতিক ইতিহাস টা এট্টু জাইনা আগানি প্রয়োজন মনে করলাম।

(ভাব লয়া চশ্মা নাকের উপ্রে উডানির ইমো হবে) ঊনবিংশ শতাব্দি তে বড় বড় ইউরোপিয়ান হেডম রা তাদের হেডম গিরি বজায় রাখতে বদ্ধ পরিকর আসিল। তাই এর লগে হে, হের লগে এ এরুম বহুত রাজনৈতিক আর সামরিক বন্ধুত্ব হইসিল এই দেশ এর লগে হেই দেশ এর।

এইডা শুরু হয় ১৮১৫ সালের ২৬শে সেপ্টেম্বর নেপোলিয়ান এর পতন এর পর প্রুশিয়া, রাশিয়া আর অস্ট্রিয়া মিল্লা “দি হলি এলায়েন্স” বানানির পর। প্রুশিয়া নাম ডা হুনলে নটরডেম এর কেমিস্ট্রি ল্যাব এ করা “প্রুশিয়ান ব্লু” লবন এর কথা মনে হইলেও উইকিপেডিয়া পইড়া জানতে পারলাম প্রুশিয়া আসলে জার্মানির ই একটা কিংডম আসিল, পরে হেরা জার্মানির লগে মিল্লা ঝিল্লা গেসে।

জার্মানির ছোট বড় স্টেট গুলা এই প্রুশিয়ান লিডারশিপ এ ১৮৭১ সালে প্রুশিয়া-ফ্রান্স যুদ্ধের পর সম্পূর্ণ রঙ্গিন “জার্মান সাম্রাজ্য” প্রতিষ্ঠা করে। হের দুই বছর পর জার্মান চেন্সেলর অটো ভন বিসমার্ক (Otto von Bismarck) ১৮৭৩ সালে “লিগ অফ থ্রি এম্পেররস” নামে একখান হেডম ক্লাব টাইপ এলায়েন্স করেন যার মাথা আসিল জার্মানির কাইজার, রাশিয়ার জার আর অস্ট্রিয়া-হাঙ্গেরির সম্রাট। কিন্তু এই দোস্তি বেশিদিন টিকে নাই । বাল্কান পেনিন্সুলা নিয়া কাইজ্জা কাইজ্জি কইরা রাশিয়া এই তিন দল থিকা বাইর হওয়া যায়। তইলে ঘটনা দাড়াইল এরুম

এক পক্ষঃ অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি
আরেক পক্ষঃ রাশিয়া

কয়দিন পর ১৮৮২ সালে এক পক্ষ পটায় পুটায় ইটালি রেও তাগো দলে লয়া আসে। আর তাগো দল এর নাম দ্যায় “ট্রিপল এলায়েন্স”। তইলে ঘটনা দাঁড়াইল এরম

এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষঃ রাশিয়া

এদিকে রাশিয়াও বয়া নাই। হেরা জানত যে প্রুশিয়া অরফে জার্মানি আর ফ্রান্স এর যুদ্ধের পর হেরা একটা আরেক্টারে দেখতারে না। তাই “আমার শত্রুর শত্রু আমার বন্ধু” এই নীতি ফলো কইরা রাশিয়া গিয়া ফ্রান্স এর লগে হাত মিলায়। জানুয়ারির চাইর তারিখ, ১৮৯৪ সাল এ গঠন হয় ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স। তইলে ঘটনা দাঁড়াইল এরম

এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষ ( ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স): রাশিয়া, ফ্রান্স

এদিকে ব্রিটিশ রা ভাব্লো বেক্তে মিল্লা নিজেরা নিজেরা ভাবসাব কইরালতাসে, আমরা কি বয়া বয়া ফিশ এন্ড চিপ্স খামু? আম্মো এলায়েন্স করাম। তাই হেরা হেগো অনেক দিন এর কনফ্লিক্টিং প্রতিবেশি ফ্রান্স এর লগে ১৯০৪ সালে গিয়া করলো “এন্তেতে করডিয়াল” (Entente cordiale) ।

তইলে ঘটনা দাঁড়াইল এরম

এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষ ( ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স, এন্তেতে করডিয়াল): রাশিয়া, ফ্রান্স,ব্রিটেন

তার আর মাত্র তিন বছর এর মদ্যে ১৯০৭ সালের আগস্ট এর একত্রিশ তারিখে ব্রিটেন আর রাশিয়ার মধ্যেও একটা একটা ভাবসাব হয়া গেল যার ফরমাল নাম “এংলো-রাশিয়ান কনভেনশন Anglo-Russian Convention”

তইলে ঘটনা দাঁড়াইল এরম

এক পক্ষ ( দি ট্রিপল এলায়েন্স ) : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি
আরেক পক্ষ ( ফ্রাঙ্কো-রাশিয়ান এলায়েন্স, এন্তেতে করডিয়াল, এংলো-রাশিয়ান কনভেনশন): রাশিয়া, ফ্রান্স,ব্রিটেন

যুদ্ধ শুরু হউনের পর এই এক পক্ষের নাম হওয়া গেসিল “সেন্ট্রাল পাওয়ারস” আর আরেক পক্ষের নাম হইসিল “দি এলাইস”। কারন টা পুরাই ভোউগোলিক। তাই পরের লেখা গুলাতেও এই পক্ষ গুলারে এই নামেই ডাকা হইব। “দি এলাইস” এ যুদ্ধের শেষের দিকে যোগ দিসিল জাপান আর আমেরিকা। আর বাল্কান পেনিন্সুলার অটোম্যান সাম্রাজ্য আর বুলগেরিয়া যোগ দিসিল “সেন্ট্রাল পাওয়ারস” এ।

তইলে ঘটনা দাঁড়াইসিল এরম

সেন্ট্রাল পাওয়ারস : অস্টিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মানি, ইটালি, অটোম্যান সাম্রাজ্য আর বুলগেরিয়া ।
দি এলাইস: রাশিয়া, ফ্রান্স,ব্রিটেন, আমেরিকা আর জাপান ।

আরো কিছু গুরা গারা দেশ যুগ দিসিল দুই পক্ষেই তয় অইডা লেখা আগানির লগে লগে এড কইরা লমু নে। মাথার খেমতা কম তো, তাই এক বারে বেশি পড়ালেহা করতারি না।

তথ্য সুত্রঃ
World War I (http://en.wikipedia.org/wiki/World_War_I)
Otto von Bismarck (http://en.wikipedia.org/wiki/Otto_von_Bismarck)
League of the Three Emperors (http://en.wikipedia.org/wiki/League_of_the_Three_Emperors)
Triple Alliance 1882 (http://en.wikipedia.org/wiki/Triple_Alliance_(1882) )
Franco-Russian Alliance (http://en.wikipedia.org/wiki/Franco-Russian_Alliance )
Entente cordiale (http://en.wikipedia.org/wiki/Entente_cordiale )
Anglo-Russian Entente (http://en.wikipedia.org/wiki/Anglo-Russian_Entente )
Balkans (http://en.wikipedia.org/wiki/Balkans )
Prussia (http://en.wikipedia.org/wiki/Prussia )
Holy Alliance (http://en.wikipedia.org/wiki/Holy_Alliance )
BBC Documentory on WW 1 part 2 (https://www.youtube.com/watch?v=cqW1cH_q0EQ )

 

১৮৩/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ২৯, ২০১৫ । ১১.১৫ পি এম

 

ছোটদের ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শিক্ষা ( পর্ব ১)

 

১৪১.৫ স্কয়ার কিলোমিটার এর শহর সারায়েভো (Sarajevo ).  Bosnia and Herzegovina এর রাজধানি। দেখতে খুবি সুন্দর শহর। ২০১১ সালে নমিনেশন পাইসিলো European Capital of Culture 2014 হউনের । কিন্তু পরে রিগা আর উমেয়া এর কাসে হাইরা যায়। এ হানে ২০১৭ সালে ইউরোপিয়ান ইউথ অলিম্পিক ও হইব। কিন্তু এই শহর এই যে প্রথম বিশ্বযুদ্ধের সুইচ টিপা হইসিল, সেইটা আজকের আগে আমি জানতাম ই না।

ঘটনা হইল গুগুল ম্যাপ খুইলা জার্মানি এর উপ্রে গেলে হের দক্ষিণ পাশে ( ম্যাপের নিচের দিক মানে দক্ষিণ দিক ) তাকাইলে অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেক রিপাব্লিক এরম আরো কিছু দেশ আর পূর্ব দিকে তাকাইলে পোলেন্ড, ইউক্রেন, রোমানিয়া এরম কিছু দেশ এর নাম দেহা যায়। কিন্তু ১৯১৪ সালে ম্যাপ এরুম আসিল না। জার্মানির দক্ষিনে আসিল অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য আর পূর্ব দিকে ( ম্যাপ এ পূর্ব পাশ মানে ডাইন পাশ) আসিল রাশিয়া।

এই অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যে একটা অংশ চাইতো নিজেদের একটা স্বাধীন রাজ্য হউক। পাশের দেশ সার্বিয়া এই সব বিদ্রোহী দের সাপোর্ট দিত। কইত তরা চিল্লাফাল্লা করতে থাক, আমরা আসি পিসে দিয়া। এর লাইগা অস্ট্রিয়া-হাঙ্গেরির রাজারা সার্বিয়া রে দেখতে পারতো না। প্রায় এই নিয়া দুই প্রতিবেশি দেশ এর মধ্যে কামরা কামরি লাগতো। তহন সার্বিয়া রে সাপোর্ট দিত অখন্ড রাশিয়া আর অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য রে সাপোর্ট দিত জার্মানি। অস্ট্রিয়া-হাঙ্গেরির রাজা তো প্রকাশ্যেই ঘোশনা দিসিল, “সার্বিয়া একটা সাপ, হেরে ফারা মাইরা পেড টা গাইল্লালবাম”

যাউক গা, মেইন পেসপুস লাগোন টা শুরু হইল ২৮শে জুন, ১৯১৪। ওই দিন অস্ট্রিয়া-হাঙ্গেরির সিংহাসন এর উত্তরাধিকার জনাব ফারডিন্যান্ড (Archduke Franz Ferdinand) সারায়েভো তে আইসিলেন তার বউ সোফি (Sophie, Duchess of Hohenberg) সহ সরকারি সফর এ। এদিকে সারবিয়া থেইকা ছয় জন এর একটা জংগি দল ও গোপনে আইসা পৌছায় এইহানে।

সফর শেষে খোলা গাড়ি বহর নিয়া ফিরার সময় সেই ছয় জন এর দলের একজন, ২০ বছর বয়সি গ্যাভ্রিলো (Gavrilo Princip) খুব কাছে থেইকা দুইটা গুলি করেন। ফারডিন্যান্ড এবং তার স্ত্রী সোফি লগে লগেই নিহত হন।

এই ঘটনা অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য খুবই পারসোনালি নেয়। তারা সার্বিয়া রে আল্টিমেটাম দ্যায় লাইনে আসার লাইগা, কিন্তু সার্বিয়া এই সব আল্টিবাল্টি মেটাম রে পাত্তা পুত্তা না দেওন এর টাল্টিবাল্টি করনের ডিসিশন লয়। তার পর পর ই অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য সার্বিয়া এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে।

এই খান থেইকাই শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার ১ এর । যাতে আস্তে আস্তে জড়ায় পরে আরো দেশ। মারা যায় ৯ মিলিয়ন সৈন্য আর ৭ মিলিয়ন সিভিলিয়ান। এই সব নিয়া পরের পর্বে লিখুম নে।

তথ্য সুত্রঃ

World War I (http://en.wikipedia.org/wiki/World_War_I)Assassination of Archduke Franz Ferdinand of Austria (http://en.wikipedia.org/wiki/Assassination_of_Archduke_Franz_Ferdinand_of_Austria)Sophie, Duchess of Hohenberg (http://en.wikipedia.org/wiki/Sophie,_Duchess_of_Hohenberg)Gavrilo Princip (http://en.wikipedia.org/wiki/Gavrilo_Princip)Sarajevo (http://en.wikipedia.org/wiki/Sarajevo)European Capital of Culture (http://en.wikipedia.org/wiki/European_Capital_of_Culture)Google Map (https://www.google.com/maps/@47.6828144,17.9797679,5z)Map during the 1914 (http://www.classzone.com/cz/books/north_carolina_08/resources/images/chapter_maps/nc19_powersineuropem.jpg)

 

১৮২/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ২৮, ২০১৫ । ০৭.৪৮ পি এম

 

এখন কথা বলতে ইচ্ছা করতাসে না। কিছু ভাবতেও ইচ্ছা করতাসে না। তার চেয়ে বরং কবিতা হোক। এই কবিতাটা Oscar Wilde এর। প্রথমবার পড়ার পর পর ই প্রেমে পরে গেসিলাম। বিশেষ কইরা শেষ প্যারাগাফটার। এর চেয়ে ভাল করে বলা যায় না আর।

The wild bee reels from bough to bough
With his furry coat and his gauzy wing.
Now in a lily-cup, and now
Setting a jacinth bell a-swing,
In his wandering;
Sit closer love: it was here I trow
I made that vow,

Swore that two lives should be like one
As long as the sea-gull loved the sea,
As long as the sunflower sought the sun,–
It shall be, I said, for eternity
‘Twixt you and me!
Dear friend, those times are over and done,
Love’s web is spun.

Look upward where the poplar trees
Sway and sway in the summer air,
Here in the valley never a breeze
Scatters the thistledown, but there
Great winds blow fair
From the mighty murmuring mystical seas,
And the wave-lashed leas.

Look upward where the white gull screams,
What does it see that we do not see?
Is that a star? or the lamp that gleams
On some outward voyaging argosy,–
Ah! can it be
We have lived our lives in a land of dreams!
How sad it seems.

Sweet, there is nothing left to say
But this, that love is never lost,
Keen winter stabs the breasts of May
Whose crimson roses burst his frost,
Ships tempest-tossed
Will find a harbour in some bay,
And so we may.

And there is nothing left to do
But to kiss once again, and part,
Nay, there is nothing we should rue,
I have my beauty,–you your Art,
Nay, do not start,
One world was not enough for two
Like me and you.

 

১৮১/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ২৭, ২০১৫ । ১১.১৫ পি এম

 

আজকে বাসাবো আসছি। তাই আজকে গাই টক বাদ। এইরকম পারিবারিক পরিবেশে জীবন যৌবন নিয়া দর্শনমুলক আলুচনা কপচানো যায় না। এইখানে টেবিল ভর্তি ভাত। বিছানা ভর্তি আরাম। এইখানে শুধু ঘুম পায়।

স্পিকিং অফ ঘুম, আমার কি জানি একটা হইসে। ডায়রিয়া টাইপ। ঘুমরিয়া। রাত আটটা বাজলেই চোখ ভাইংগা ঘুম আসতে থাকে। শরীর কেম্নে জানি বুঝসে যে অফিসের পর আমার আসলে কাজের কাজ কিছুই নাই। তাই আটটা বাজলেই মার্কেট এর মত সব দুকান বন্ধ করতে থাকে। প্রথমে বন্ধ করে চিন্তা ভাবনা। তখন আমি শুধু মানুসের কথা শুনি। কিছু প্রসেস করতে পারি না। সবাই যদি দেখি হাসতাসে তাইলে আমিও মুখটা ভেটকায়ে বইসা থাকি। মাঝে মাঝে মাথা নারাই যাতে বক্তা মন খারাপ না করে। আর মাঝে মাঝে “হমম সেটাই” বলি, যাতে পারটিসিপেট করতাছি ভাব টা বজায় থাকে। “হমম সেটাই” ইজ দা কোকাকোলা অফ কনভারসেশন, গোজ উইথ এনিথিং।

আমার টিপিকাল উইক ডে এর রুটিন বলি। আর ঘুম ভাইংগা যায় ভোর পাঁচটায়। পেচার মত ড্যাব ড্যাব কইরা তাকায়া শুইয়া থাকি সাতটা পর্যন্ত। তারপর উইঠা রেডি হয়া অফিসে যাই। আমাদের টিম এ সবার আগে অফিসে আসা চাইরজন এর মধ্যে আমি একজন। আগে আসলে একটা সুবিধা হয়। আস্তে ধিরে নিজের মত কইরা দিন শুরু করা যায়। মনে হয় অনেক টাইম আছে হাতে। প্রত্যেকদিন ঠিক ৮.৪৫ এ আমি নিচে নামি। অফিসের ক্যাফেটেরিয়া তে চাইরটা আটার রুটি আর একপ্লেট মুরগির মাংস খাই ঝোল মোল দিয়া। সারাদিন লেবুপানি খাই। দুপুরে একটা পেয়ারা খাই। অফিসের পর মাইপা মাইপা পাচ কিলোমিটার হাটি। তারপর আমার ঘুমারিয়ার বেগ আসে। আর আমি জোম্বির মত টলতে টলতে বাসায় আসি। কোন কোন দিন রাতে খাই, কোন কোন দিন খাই না। কোন মতে ভুউং ভাং যা মাথায় আসে নোট লিখা আবার ঘুম। এই ভাবে চক্র চলে প্রতিদিন।

কেমন মনে হইতাসে অনেকদিন পর শুক্রবার কালকে। হাত পা ছরায়ে ভুরিটা সিলিং এ ঠেক দিয়া বিকট আওয়াজ কইরা হাই তুইলা একটা ঘুম দেই। বিদায়।

 

১৮০/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ২৬, ২০১৫ । ৯.৪৩ পি এম

 

এইটা আগের লেখারই কন্টিনিউএশন। মুল লেখায় শেষ লাইন ছিল একটা ব্যাড বয় এর মধ্যে কি এমন থাকে যা একটা নাইস গাই এর মধ্যে থাকে না। এই প্রশ্ন টার উত্তর খোজার ট্রাই করি একটু। গতদিন ১ নম্বর লিখসিলাম। আজকে ২ নম্বর।

২ নম্বর পার্থক্যঃ এগ্রেসিভনেস

ব্যাড বয় রা এগ্রেসিভ হয়। ব্যাড বয় রা এসারটিভ হয়। এসারটিভ হয় বলতে আমি বুঝাইসি তারা বেশ কনফিডেন্ট আর স্ট্রং ভাইব দ্যায় সবাইরে। এরা হইল সেই রকম ছেলে যারা কিছু একটা দ্যাখে , বুঝে যে তাদের এইটা লাগবে আর দে গো ফর ইট। তারা সেই সময়টার সদ্ব্যবহার করে যে সময় টা নাইস গাই রা মেয়েটা যদি রিজেক্ট কইরা দ্যায় ওই চিন্তায় চিন্তায় আর কিছুই করতে পারে না।

নাইস গাইরা অবশ্য পরোক্ষ এগ্রেসিভনেস এ বেশ ওস্তাদ হয়। কারন তারা রিস্ক নিতে চায় না। আর তাদের সব চেষ্টা সামাজিক যোগাযোগ ব্যাবস্থা ব্যাবহার কইরা যদি কিছু করা যায় সেই চিন্তায় সীমাবদ্ধ হয়া যায়। মেয়েটার জন্য “কিছু” করা কে তারা সবচেয়ে ভাইটাল অস্ত্র বইলা মনে করে। যেমন মেয়েটারে একদিন শপিং এ নিয়া গেল, অথবা নোট যোগার কইরা দিল, অথবা ছোটখাট বিষয় যেমন রিকশা ডাক দিয়া দিল এরকম। বাকের ভাই এর কথা মনে আসে? মুনা কে ইমপ্রেস করার জন্য যা কিছু করত তার সবই প্যাসিভ এগ্রেসিভনেস এর ক্লাসিক উদাহরণ।

এই কাজ টা নাইস গাই রা ক্যান করে? আপাত দৃষ্টি তে মনে হয় এবং তারা নিজেরাও তা মনে করে যে, এইটা তারা করে কারন তারা টু কাইন্ড। তাদের দিল এ কুনো রক্ত নাই, সব গোলাপি গোলাপি ভালুবাসা দিয়া ভর্তি। কিন্তু আসলে তা না। আসলে তারা এগুলা করে কারন অবচেতন ভাবেই তারা মনে করে যে এই টা করলে মেয়েটা তার প্রতি অব্লিগেটেড ফিল করবে।

কিন্তু ব্যাড গাই রা কি এগুলা করে না? করে । কিন্তু মনে রাখতে হবে, ব্যাড গাই রাইরাই একমাত্র তারা , যারা এগুলা কইরাও আসলে কিছু পদক্ষেপ ন্যায় মেয়েটার বেপারে। নাইস গাই দের মত মেয়েটা প্রথম স্টেপ টা নিবে তার জন্য অপেক্ষা কইরা দিন, মাস এমন কি বছর পার কইরা দ্যায় না।

এগ্রেসিভনেস এর ছোট আরেকটা উদাহরণ দেই। একটা নাইস গাই আর একটা ব্যাড বয় রে বলা হইল, “মেয়েটার কিন্তু বয়ফ্রেন্ড আছে”। নাইস গাই বলবে, হ্যাঁ জানি তো, ও খুব ভাল ছেলে, আমার সাথে ফ্রেন্ডশিপ আছে। আই উইশ অল দা বেস্ট টু দেম। অদের কোন হেল্প লাগলে আমাকে বইল। আর ব্যাড গাই বলবে, আরে রাখ তোর বয়ফ্রেন্ড। ওই সব একটু আধটু থাকেই। কত বয়ফ্রেন্ড আইতে যাইতে দেখলাম। আমার সাথে দেখা হয় নাই তো এতদিন, তাই ঐ ভুসা মাল এর লগে একটু ঘুরা ঘুরি করসে আরকি। ব্যাপার নাহ। ওরে ওর ভাই বানায়া ফালামু। আর ওরে তো আমি আমার বানায়াই ছারুম।

নাইস গাই রা সুযোগের অপেক্ষা করে আর ব্যাড বয় রা নিজে সুযোগ তৈরি করে।

 

১৭৯/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ২৬, ২০১৫ । ১২.০০ এ এম

 

এইটা আগের লেখারই কন্টিনিউএশন। আগের লেখায় আবার শেষ লাইন ছিল একটা ব্যাড বয় এর মধ্যে কি এমন থাকে যা একটা নাইস গাই এর মধ্যে থাকে না। এই প্রশ্ন টার উত্তর খোজার ট্রাই করি একটু।

১ নম্বর পার্থক্যঃ কনফিডেন্স।

তাদের হাটার মধ্যে একটা ভাব আছে। তাদের শিনা টান। তাদের মাথা ঠেকানো আকাশের গায়ে। তারা যেখানেই যায়, জায়গাটার মালিক হয়া যায়। তারা জোরে কথা বলে। তারা ভিতরে ভিতরে জানে যে তারা গু এর চাক্কা কিন্তু উপরে উপের দুনিইয়ার ভাব নিয়া উল্টায় ফেলায় সব। তাদের সাথে মিশলেই বুঝা যায় যে এই ধরনের লোকেদের সারাক্ষণ আমি আমি করার যে ভলিউম তাতে আর কারো কথা কানে ঢুকার কোনও সম্ভাবিলিটি নাই।

আর আমাদের টিপিকাল আরবিটার (আগের পর্বে লিখসই) কি করে? তারা সারাক্ষনই একটু নিচু হয়া কুঁজা হয়া থাকে। তারা আস্তে আস্তে কম ভলিউমে কথা বলে। সব কিছু নিয়া কনফিউশন এ ভোগে। নিজেকে নিয়া নিজের মত থাকাই ভাল্লাগে ওর। তারা কোথাউ বেশি সমস্যা তৈরি করতে চায় না আবার অনেক বেশি এটেনশন পাবে এরকম কিছুও করতে পারে না।

এদের রিজেকশন এর ভয় প্রচুর। তাই তারা ভয় পায় যে বেশি কথা বলতে গেলে না আবার এখন যা আসে তাও নষ্ট হয়। তাই যেমনে আছে তেমনেই থাকুক। প্রেম ভালবাসার ব্যাপারে এরা মারত্মক ভয় এ ভোগে। তারপর তার মধ্যে আস্তে আস্তে একটা ওয়ানিটি জম্ন ন্যায়। ওয়ানিটি মানে সে ভাবে যে এই মেয়ের সাথে যদি কিছু না হয় তাইলে আর জীবনেও কারো সাথে কিছু হবে না। যখন আসলেই কিছু হয় না, তখন ই এদের মাথা খারাপ এর মত হ্ইয়া যায়।

কিন্তু ব্যাড বয় রা জানে যে তারা ইচ্ছা করলেই যাকে চায় তাকে পেতে পারে। তারা তাদের এটিচিউড ই গ্রো করে এভাবে যাতে তাকে সবার চেয়ে বেশি ভাব এর লাগে। এরা মেয়েদের পিছন পিছন ঘুরে না। তারা ভাইবা সময় নষ্ট করে না যে, এই করব সেই করব । তারা সরাসরি মাঠে নাইমা যায়।আর দিন শেষে এরাই একটা রিলেশনশিপ এর ড্রাইভার এর সিট এ বইসা থাকে।

কি আর করা। আন ফেয়ার দুনিয়া। আমি ঘুমাইয়া গেসি আরো আগেই। কি লেখলাম ঘুমের মধ্যে আল্লায় জানে। এই বার হাচা হাঁচাই ঘুমাইতে গেলাম।

 

১৭৮/৩৬৫

লেখার তারিখঃ আগস্ট ২৫, ২০১৫ । ১২.০০ এ এম

 

কিছু গাই টক করা যাক।

আমি আজকেও শুনসি “নাইস গাই হওয়া উচিত না”, কোন মেয়েই “নাইস গাই” কে বেশি দিন পছন্দ করে না। ব্যাপার টা নিয়া একসময় বেশ কিছু পড়ালেখাও করসিলাম। তখন জিনিষ টা নিয়া লিখি নাই কারন খুব অল্পই পড়সিলাম টপিক টা নিয়া। এখন মনে হইতেসে, কিছু কিছু কইরা লেখা শুরু করা উচিত। তাহলে অন দা ওয়ে তে আরো পড়ার তাগিদ টা আসবে।

“নাইস গাই” কনসেপ্ট তার আগে একটু খোলাসা কইরা বলি। আমরা এমন একটা ছেলেকে নিশ্চয়ই চিনি যে খুবি প্লেটোনিক ভাবে মেয়েটার সাথে থাকতো, তার সাথে শপিং এ যাইতো, মেয়েটা যখন লোনলি ফিল করতো তারে সংগ দিতে ফোন করত, মেয়েটা যখন তার গাধাছিদ্র বয় ফ্রেন্ড কেমনে তারে বান্দির মত ট্রিট করসে বইলা কাইন্দা ফোন এর নেটওয়ার্ক ভাসায়া দিত, তখনো ছেলেটা অনেক সময় নিয়া চুপচাপ পুরাটা শুনত, সান্তনা দেয়ার চেষ্টা করত।

এরকম অন্তত একটা ছেলেকে আমরা চিনি যার কথা মেয়েটা তার বন্ধুদের কাছে হাসতে হাসতে বলত যে ছেলেটা তার পাপি ডগ, যে কিনা তার একটু এটেনশন পাওয়ার জন্য কত কিছু করত, যেমন দৌড় দিইয়া গিয়া নোট ফোটকপি কইরা আনা, বা মেয়েটা পানি খাইতে চাইলে পারলে মাটি খুইড়া পানি বাইর কইরা আনা।

আমরা ছেলেটা কে নিয়া হাসাহাসি করতাম, সে আসে পাসে আসলে মেয়েটারে বলতাম, ওই যে তোর নায়ক আসছে। ফাইজলামি বেশি বাড়াবাড়ি পর্যায়ে গেলে মেয়েটা থামায় দিত এই বইলা যে ওরা “জাস্ট গুড ফ্রেন্ডস”। আর বলতো, আরে দোস্ত, ছেলেটা আমার টাইপ এরি না। সবসময় ই ছেলেটা হয় বেশি বাট্টু, নাইলে বেশি মোটা, নাইলে বেশি শুকনা, নাইলে বেশি খ্যাত। এক কথায় মেয়েটা যারে বয়ফ্রেন্ড দাবি করত, সেই বয়ফ্রেন্ড অনেক সহজে যা কিছু, ওই ছেলেটা অনেক চেষ্টার পরেও তার ধারে কাছে কিছু না।

এই গাধাছিদ্র বয়ফ্রেন্ড এর সাথে সম্পর্ক যত ঘনীভূত হয়, সেই ছেলেটা তত ফেড আউট হইতে থাকে। কারন “ওই ছেলেটা একটু উইয়ার্ড টাইপ”। তারপর আস্তে আস্তে আর যোগাযোগ ই থাকে না। দিন যায়, মেয়েটার বয়ফ্রেন্ড এর সাথে ঝামেলা হয়, মেয়েটা রিয়ালাইজ করে বয়ফ্রেন্ড এর যে জিনিশ গুলা তার ভাল্লাগে সেইগুলা আসলে লং টার্ম রিলেশনশিপ এর জন্য উপযোগী কিছু না। মেয়েটা সিঙ্গেল হয়। বেশ কয়েকবার চেষ্টার পর যখন শুধুই শো অফ আর প্লেয়ার ছেলেদের দেইখা দেইখা মেয়েটার মনে “সব ছেলে লুইচ্চা” ধারনা আরো পাকাপোক্ত হয়, তখন মেয়েটা ভাবতে থাকে, “সব ছেলে এমন খারাপ ক্যান, সবাই খালি শারীরিক প্রেম চায়। একটা ভাল , নাইস গাই পাওয়া এত টাফ, ভাল মানুষ গুলা কই মরসে সব”।

মনে হয় এতক্ষণে “নাইস গাই” এর কনসেপ্ট টা ক্লিয়ার করতে পারসি। আমরা মোটামুটি জানি এই ছেলে গুলা কারা। এরা সব সময়ই বইলা আসে “আরে ও তো আমার “বন্ধু”, কিন্তু মনে মনে আশা কইরা যায় মেয়েটা একদিন “ওয়াও, ছেলেটা কত অসাম” বইলা আগায় আইসা প্রথম পদক্ষেপ টা নিবে। কিন্তু ছেলেটার জায়গা হয় শেষ মেশ ফ্রেন্ডজোন বা বন্ধুস্থান নামক নির্বাসনে।

এই যদি অবস্থা হয়, তাইলে আমি বলবো, এই অবস্থা ছেলেটার নিজেরই তৈরি। এবং তার এরম কষ্টই পাওয়া উচিত। অনেস্টলি বলতে এই নাইস গাই ছেলেটা ইভেন ফ্রেন্ড ও না মেয়েটার। সে একটা অরবিটার। একটা উপগ্রহ। সে সারাজীবন চারপাশেই ঘুরবে, আসল সংস্পর্শে আসার সাহস করবে না। নাইস গাই দের নিয়া আমার ব্যাক্তিগত অভিমত হইল,

Nice guys are passive.
Nice guys are clingy.
Nice guys are predictable.
Nice guys are boring.

এর মানে এই না যে আমি বলতে চাইতাসি মেয়েদের নেগ্লেক্টেড হইতে ভাল্লাগে অথবা গাধাছিদ্র দের দারা ইমোশনালি আর ফিজিকালি এবিউজড হইতে মেয়েদের ফেভারিট। ঘটনা তা না। It’s all about behavior and attitudes.

একটা ব্যাড বয় এর মধ্যে কি এমন থাকে যা একটা নাইস গাই এর মধ্যে থাকে না সেইটা লয়া আগামী লেখায় বিস্তারিত লেখার ইচ্ছা রাখি।